নন ক্যাডার পদে ৯৯ জনকে সুপারিশ পিএসসির

০৪ জুলাই ২০১৯, ০৪:১৯ PM

© ফাইল ফটো

৩৭তম বিসিএস উর্ত্তীদের মধ্যে থেকে আরো ৯৯ জনকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার সুপারিশের তালিকা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

সুপারিশকৃতদের মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিসংখ্যান কর্মকর্তা পদে ২০ জন, রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে সহকারী সার্জন পদে ১২ জন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পদে ১৮ জনসহ সর্বমোট ২১ ক্যাটাগরির ৯৯টি পদে সুপারিশ করে ফলাফল প্রকাশ করে পিএসসি।

এর আগে ৫৭৮ জনকে প্রথম শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। সব মিলিয়ে ৩৭তম বিসিএস থেকে ৬৭৭ জনকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।

সুপারিশের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬