৪৮তম বিসিএসের গেজেট দ্রুত প্রকাশের দাবি সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের

২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ PM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © সংগৃহীত

৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য)-এর ফলাফল প্রকাশের তিন মাস পার হলেও উত্তীর্ণরা এখনও গেজেটে অন্তর্ভুক্ত হননি। এই বিসিএসের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করবে সুপারিশপ্রাপ্ত চিকিৎসক ফোরাম। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।  

এর আগে, গত ১১ সেপ্টেম্বর এ বিসিএসে নিয়োগের জন্য ৩ হাজার ১২০ জনকে সাময়িকভাবে মনোনীত করেছে পিএসসি। এর মধ্যে সহকারী সার্জন পদে ২৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন। 

গত ১৮ জুলাই এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন। এর মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন, আর ডেন্টাল সার্জন ৫১১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেন।

উল্লেখ্য, গত ২৯ মে এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়। এর মধ্যে সহকারী সার্জনের শূন্যপদ ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০টি।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬