৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

২৭ নভেম্বর ২০২৫, ১২:২০ AM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৫, ১২:২০ AM
পিএসসি

পিএসসি © ফাইল ছবি

৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। নিয়োগের জন্য বিভিন্ন ক্যাডারে সুপারিশ করা হয়েছে ১ হাজার ৮০৭ জনকে। বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫ তম বিসিএসের ২ হাজার ৩০৯টি পদের বিপরীতে ১ হাজার ৮০৭ জনকে ক্যাডার পদে সুপারিশ করা হলো।

চলতি বছরের ১৮ জুন প্রকাশিত হয় ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এই লিখিত পরীক্ষা।

এর আগে ২০২২ সালের ৩০ নভেম্বর পিএসসি ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়। গত বছরের ৬ জুন প্রকাশিত হয় প্রিলিমিনারি পরীক্ষার ফল, যেখানে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন।

মোট ৩ লাখ ৪৬ হাজার আবেদনকারীর মধ্যে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন পরীক্ষার্থী। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।

সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬