৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১৭৫৫টি

২৬ নভেম্বর ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৬:২৬ PM
সরকারী কর্ম কমিশন

সরকারী কর্ম কমিশন © ফাইল ছবি

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বলা হয়, এই বিসিএসের এক হাজার ৭৫৫ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে। আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি দেখুন এখানে

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২৬ সালের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া লিখিত পরীক্ষার শুরুর তারিখ ৯ এপ্রিল ও মৌখিক পরীক্ষা ১০ আগস্ট শুরু হবে বলে এতে বলা হয়।

এই  বিসিএসে অংশ নিতে প্রার্থীরা আগামী ৪ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আগামী বছরের ৩ জানুয়ারি পর্যন্ত আবেদন ফি পরিশোধের সুযোগ পাবেন।

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন
  • ১৩ অক্টোবর ২০২৬
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি, …
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষামন্ত্রী নাখোশ, শিক্ষকদের বদলির ফল প্রকাশে একাধিক জটিল…
  • ১৩ অক্টোবর ২০২৬
সকালে ডিমের চেয়েও বেশি প্রোটিন, ফাইবারও মিলবে যে ৩ খাবারে
  • ১৩ অক্টোবর ২০২৬