পদসংখ্যা বৃদ্ধির দাবি: ফল প্রকাশের আগেই যমুনা অভিমুখে যাত্রা ৪৪তম বিসিএস প্রার্থীদের

৩০ জুন ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৭:৫৯ PM
যমুনা অভিমুখে যাত্রা ৪৪তম বিসিএস প্রার্থীদের

যমুনা অভিমুখে যাত্রা ৪৪তম বিসিএস প্রার্থীদের © সংগৃহীত

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল আজ সোমবার বিকেলে প্রকাশিত হতে পারে। চূড়ান্ত ফল প্রকাশের আগে প্রায় ৪০০টি অতিরিক্ত ক্যাডার পদ যুক্ত করার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। তবে উপদেষ্টা পরিষদ সেই প্রস্তাব অনুমোদন না করে তা নাকচ করে দেয়।

এ দিকে ৪৪তম বিসিএসে পদসংখ্যা বৃদ্ধির দাবিতে রমনা পার্কের ভেতর দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার চেষ্টা করেন বিসিএস প্রার্থীরা। সোমবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে রমনা পার্কের ‘অরুণোদয়’ গেট দিয়ে বের হয়ে যমুনার সামনের রাস্তা অবরোধের চেষ্টা করেন তারা। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেয়।

‎প্রার্থীরা বলেন, আজ ৪৪তম বিসিএসের ফলাফল দেওয়ার কথা। সরকারের বিভিন্ন দপ্তরে সাড়ে তিন লক্ষাধিক শূন্যপদ আছে। এ পদগুলোতে জনবল নিয়োগের অভাবে জনগণ ঠিকমতো সেবা পাচ্ছে না। সেবা পাওয়ার জন্য বারবার জনগণকে দপ্তরে দপ্তরে ঘুরতে হচ্ছে। পুলিশ-প্রশাসনে জনবলের অভাবে আইনশৃঙ্খলা রক্ষা করতে সরকারকে হিমশিম খেতে হচ্ছে। এর জন্য অর্থনীতি বহুমুখীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতীতের প্রায় সকল বিসিএসের ফলাফলের আগে কিছু পদ বাড়ানো হয়েছে। কিন্তু এবার সব কিছু রেডি হওয়ার পরেও অজানা কারণে বাস্তবায়ন হচ্ছে না।

‎তারা আরও বলেন, আমরা বারবার চেষ্টা করেও সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি। তাই বাধ্য হয়ে আমরা যমুনার সামনে আসার চেষ্টা করেছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, এ ভাবে আন্দোলন করা কোনোভাবেই ঠিক হয়নি। তারা ১৪৪ ধারা ভেঙেছে। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। 

৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্দোলনের জন্য ‘লাশ’ চান শেখ হাসিনা, দাবি বিএনপির
  • ২১ নভেম্বর ২০২৬