এটিইও নিয়োগ পরীক্ষা নিয়ে যা জানাল পিএসসি

১৪ মে ২০২৫, ০৬:২১ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৩:৪৯ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে প্রায় লক্ষাধিক প্রার্থী আবেদন করেছেন। এ নিয়োগের পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রশ্নপত্র তৈরির কাজ করছে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি। প্রশ্নপত্র প্রণয়নের কাজ শেষ হওয়ার পর দ্রুত সময়ে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বুধবার (১৪ মে) পিএসসির একটি দায়িত্বশীল সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, এটিইও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রশ্নকারকরা প্রশ্ন তৈরির কাজ শেষ করার সেটি যাচাই করা হবে। এরপর কমিশনের সভায় পরীক্ষার তারিখ চূড়ান্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসির এক কর্মকর্তা জানান, ‘এটিইও নিয়োগ পরীক্ষার অন্তত এক মাস আগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরীক্ষা কোন মাসে আয়োজন করা হবে সেটি চূড়ান্ত হয়নি। প্রশ্নপত্র তৈরির কাজ শেষ হওয়ার পর পরীক্ষার সম্ভাব্য সময় জানানো যাবে।’

জানা গেছে, শুরুতে এটিইও পদে আবেদনের শেষ সময় ছিল গত বছরের ২৫ জুলাই। এরপর সেটি বাড়িয়ে ৮ আগস্ট পর্যন্ত করা হয়। পরবর্তীতে ফের তা ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। আবেদন ফি ছিল ৫০০ টাকা। 

২০২৩ সালের ২৬ জুন ১৫৯ এটিইও নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আগের বিজ্ঞপ্তিতে আবেদন সংক্রান্ত যে জটিলতা ছিল, সেটি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। নতুন বিজ্ঞপ্তিতে প্রাথমিকের সব শিক্ষকের আবেদনের সুযোগ রাখা হয়েছে। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

বিভাগীয় প্রার্থীরা সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোনো শিক্ষককে বোঝানো হয়েছে। বিভাগীয় প্রার্থী হিসেবে চাকরির দুই বছরের অভিজ্ঞতার যে বাধ্যবাধকতা ছিল, সেটিও বাদ দেওয়া হয়েছে।

বিভাগীয় প্রার্থীদের বয়স ৪৫ বছর হলেও আবেদন করতে পারবেন। করোনাভাইরাসের কারণে চাকরির বয়স কমানোর যে প্রজ্ঞাপন দিয়েছিল সরকার, সেই শর্ত অনুযায়ী ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর ছিল, তাঁরাও আবেদন করতে পারবেন।

ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
ইবির পরিত্যক্ত ভবনগুলো ছাত্রী হলে রূপান্তরের চিন্তাভাবনা প্…
  • ২৬ আগস্ট ২০২৬
ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬