৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ৩০ জুনের মধ্যে

০৮ এপ্রিল ২০২৫, ০২:০৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৪ PM
অধ্যাপক মোবাশ্বের মোনেম

অধ্যাপক মোবাশ্বের মোনেম © টিডিসি ফটো

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে। মঙ্গলবার (৮ এপ্রিল) পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা ৪৪তম বলে বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরত্ব দিয়ে কাজ করছি। ৪৪তম বিসিএসের ভাইভা ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। ভাইভা শেষে ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

এদিকে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন একদল চাকরিপ্রার্থী। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দাবি আদায়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা।

চাকরিপ্রার্থীদের এ দাবি নিয়ে পিএসসি চেয়ারম্যান বলেন, যারা পড়াশোনা করছে তারা সবাই তৈরি। তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে। আমি মনে করি তারা দুই সপ্তাহ পরীক্ষা পেছানোর জন্য বসে নেই। একই সিলেবাসে দুইটা পরীক্ষা। একটা সিলেবাস পড়েই পরীক্ষা দেওয়া যাচ্ছে। এক্ষেত্রে পরীক্ষা পেছানোর দাবিটা মনে হয় না যৌক্তিক।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬