৫৪ দেশের জনসংখ্যাকে ছাড়াল ৪৭তম বিসিএসের আবেদন

০৩ মার্চ ২০২৫, ০৬:৪১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৫ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

বর্তমান তরুণ প্রজন্মের কাছে বিসিএস যেন সোনার হরিণ। তীব্র প্রতিযোগিতা মূলক এই নিয়োগ পরীক্ষায় এবারের মোট আবেদনকারীর সংখ্যা বিশ্বের ৫৪টি দেশের জনসংখ্যার চেয়েও বেশি। বিশ্বব্যাপী জনসংখ্যার হিসাব সংরক্ষণকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সোমবারের (৩ মার্চ) তথ্যে এ কথা জানা গেছে।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটে ৪৭তম বিসিএসের আবেদনগ্রহণ শেষ হয়েছে। এ পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন বলে জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিসিএসের পরীক্ষার্থীর এই সংখ্যা বিশ্বের ৫৪টি দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। 

জনসংখ্যা বিষয়ক তথ্য পর্যলোচনাকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওমিটারে বিশ্বের ২৩৪টি দেশ ও অঞ্চলের জনসংখ্যার তথ্য দেওয়া আছে। তার মধ্যে মায়োতে থেকে শুরু করে সবশেষ হলি-সি পর্যন্ত মোট ৫৪টি দেশের জনসংখ্যা তিন লাখ ৭৫ হাজারের কম।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ২৩৪ দেশ ও দ্বীপের তালিকায় ১৮১ নম্বর অবস্থানে রয়েছে মারটিনিকিউয়ের নাম। দেশটির জনসংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ১৯৫ জন। আর ২৩৪ নম্বরে থাকা হোলি-সি’র জনসংখ্যা ৪৯৬ জন।

সম্পর্কের বিচ্ছেদ, ছাত্রী হোস্টেলের সামনে প্রেমিকের বিষপান
  • ১১ মে ২০২৬
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১ মে ২০২৬
মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের ৯ম ম…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9