‘আমার পাঁচ বছরের ছেলেটাও মায়ের সঙ্গে টয়লেটে আশ্রয় নিয়েছিল, আমি এখন কাকে সান্ত্বনা দেব’

১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ PM
 বাবা-মায়ের সঙ্গে একমাত্র সন্তান

বাবা-মায়ের সঙ্গে একমাত্র সন্তান © সংগৃহীত

‘আমার পাঁচ বছরের ছেলেটাও মায়ের সঙ্গে টয়লেটে আশ্রয় নিয়েছিল। এখন আমি কাকে সান্ত্বনা দেব?’ স্ত্রী ও একমাত্র শিশুসন্তানকে হারিয়ে এভাবেই বুকভাঙা আহাজারি করছিলেন নুর আলম। কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণ গেছে তাঁর স্ত্রী ফারিয়া কবীর (৩৩) ও পাঁচ বছর বয়সী ছেলে ফায়িজান আহম্মেদের। আগুন থেকে বাঁচতে মা-ছেলে টয়লেটে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা পাননি কেউই।

একসঙ্গে বেড়াতে গিয়ে মা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায়। যে পরিবারে ছিল ভ্রমণের আনন্দ আর একসঙ্গে সময় কাটানোর স্বপ্ন, সেই পরিবারেই এখন নেমে এসেছে শোকের মাতম। স্ত্রী-সন্তানকে হারিয়ে দিশাহারা নুর আলমের কাছে যেন সবকিছুই অর্থহীন হয়ে পড়েছে।

নুর আলম চুয়াডাঙ্গায় ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা হিসেবে কর্মরত। চাকরির সুবাদে গত আট বছর ধরে তিনি পরিবার নিয়ে চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায় বসবাস করছিলেন।

নুর আলম বলেন, ‘গত ১৪ অক্টোবর বেড়ানোর উদ্দেশ্যে তারা কক্সবাজারে যায়। সেখানে আমার স্ত্রী ও পাঁচ বছরের ছেলে ছিল। আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি। তাদের কাছ থেকে শুনেছি, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী ও ছেলে টয়লেটে আশ্রয় নিয়েছিল। এখন আমি কাকে সান্ত্বনা দেব?’

শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনানীর পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগলে প্রাণ হারান ফারিয়া ও তাঁর শিশুসন্তান। আগুন ছড়িয়ে পড়ার পর নিজেদের রক্ষায় টয়লেটে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই আশ্রয়ও তাঁদের বাঁচাতে পারেনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেড়ানোর উদ্দেশ্যে ১৪ অক্টোবর কক্সবাজারে যান ফারিয়া ও তাঁর ছেলে। ফারিয়ার গ্রামের বাড়ি বরিশালে। তবে তাঁরা চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ায় বসবাস করতেন।

স্ত্রী-সন্তানকে হারানোর এই শোক কীভাবে সামলাবেন, সেই উত্তর নেই নুর আলমের কাছে। তাঁর বুকভাঙা প্রশ্ন-‘এখন আমি কাকে সান্ত্বনা দেব?

মিয়ানমারে পাচারকালে ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ১
  • ০৭ নভেম্বর ২০২৬
সারারাত এপাশ-ওপাশ? গভীর রাতে আরামদায়ক ঘুমের জন্য মেনে চলুন …
  • ০৭ নভেম্বর ২০২৬
চবিতে ছাত্রদল নেতা মুছাকে স্মরণ, হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার…
  • ০৭ নভেম্বর ২০২৬
গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950