‘কেমন পিএসসি চান’—তরুণদের সঙ্গে আলোচনা করবে প্রশাসন

১২ জানুয়ারি ২০২৫, ০৬:৫১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

তরুণ এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। আগামী বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় এ সভা হওয়ার কথা  রয়েছে। সভায় ‘কেমন পিএসসি চান’ তরুণরা সে বিষয়ে মতামত নেবে পিএসসি। 

পিএসসি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, তরুণদের কারণে ঐতিহাসিক গণঅভ্যুত্থান হয়েছে। তাই তরুণদের ভাবনা নিয়ে পিএসসি তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে চায়। এজন্য কমিশনের চেয়ারম্যান এবং সদস্যরা তরুণ এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করবে। সভায় পিএসসির কোন বিষয়গুলোর যৌক্তিক সংস্কার করা প্রয়োজন সে বিষয়েও মতামত নেওয়া হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী বৃহস্পতিবার পিএসসিতে তরুণ এবং চাকরিপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে। সভায় চলমান তিনটি বিসিএসের অর্থাৎ ৪৪তম, ৪৫ এবং ৪৬তম বিসিএসের প্রার্থীরা অংশগ্রহণ করবেন। সভায় পাওয়া মতামতগুলো পরবর্তীতে কমিশনের সভায় আলোচনা করে যৌক্তিক সংস্কার করা হবে।’

নারীরাই চালাবেন, নারীরাই সামলাবেন—আজ ঢাকায় চালু হচ্ছে ‘পিংক…
  • ১৮ আগস্ট ২০২৬
রাশিয়ার রাষ্ট্রীয় যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি সোহেল
  • ১৮ আগস্ট ২০২৬
গোপনে বিয়ে করেছেন পূজা চেরী? মুখ খুললেন নায়িকা
  • ১৮ আগস্ট ২০২৬
বিএনপির এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন দলীয় নেতাকর্মীরাই
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার …
  • ১৮ আগস্ট ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ
  • ১৮ আগস্ট ২০২৬