৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা কবে—জানাল পিএসসি

১২ জানুয়ারি ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী মে মাসে এই বিসিএসের প্রিলি পরীক্ষা আয়োজন করা হতে পারে।

রবিবার (১২ জানুয়ারি) সাংবিধানিক সংস্থাটির একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, প্রতিটি বিসিএসের জন্য পৃথক পৃথক রোডম্যাপ তৈরি করা হয়েছে। ৪৭তম বিসিএসের রোডম্যাপ অনুযায়ী মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তবে সিনিয়র স্কেলের পরীক্ষার কারণে প্রিলি পরীক্ষার সময়সূচি পেছানো হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা জানান, ‘সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষাও মে মাসে আয়োজনের বিষয়ে ভাবা হচ্ছে। যদি মে মাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়, তাহলে ৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষা কিছুটা পেছাবে। তবে সিনিয়র স্কেল পরীক্ষা পরে নেওয়ার সিদ্ধান্ত হলে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা মে মাসে আয়োজন করা হবে।’

জানতে চাইলে পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষা মে মাসে আয়োজন করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।’

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১টি। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

এ বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। গত ২৯ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের আবেদনগ্রহণ শুরু হয়েছে।

নারীরাই চালাবেন, নারীরাই সামলাবেন—আজ ঢাকায় চালু হচ্ছে ‘পিংক…
  • ১৮ আগস্ট ২০২৬
রাশিয়ার রাষ্ট্রীয় যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি সোহেল
  • ১৮ আগস্ট ২০২৬
গোপনে বিয়ে করেছেন পূজা চেরী? মুখ খুললেন নায়িকা
  • ১৮ আগস্ট ২০২৬
বিএনপির এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন দলীয় নেতাকর্মীরাই
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল ম্যানচেস্টার …
  • ১৮ আগস্ট ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী প্রসিকিউটর নিয়োগ
  • ১৮ আগস্ট ২০২৬