অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক

১৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ AM
মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে থাকা ইশরাক

মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে থাকা ইশরাক © সংগৃহীত

মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা বিভিন্ন মন্তব্যের জবাব দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, অস্ত্র নিয়ে কাউকে ভয় দেখাননি, গুলিও করেননি। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলছেন।

শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ইশরাক হোসেন জানান, তার হাতে থাকা অস্ত্রটি বৈধ। তিনি একজন জনপ্রতিনিধি। তার সংসদীয় আসনের গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর এলাকায় মাদক ব্যবসা চলে বলে স্থানীয় বাসিন্দারা বারবার তাঁর কাছে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি পুলিশকে জানানোর পরও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তিনি সেখানে যেতে বাধ্য হয়েছেন।

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ

পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনার বিষয়ে তিনি অন্তত ৩০ থেকে ৪০ বার পুলিশের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু পুলিশ বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাত দিয়েছে। কখনো জনবলসংকট, কখনো গাড়ি না থাকার কথা জানিয়েছে। ফলে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ করেন তিনি।

ইশরাক হোসেন আরও বলেন, এর আগে ওই এলাকায় অভিযান চালাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশ এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাদক ব্যবসায়ীরা দূর থেকে গুলি চালায়। এ কারণে অভিযানের সময় তাঁর হাতে অস্ত্র ছিল।

‘গুলিও করিনি, কাউকে ভয়ও দেখাইনি’

অস্ত্র হাতে থাকা নিয়ে সমালোচনার জবাবে ইশরাক হোসেন বলেন, আমি তো আর গুলি করি নাই, ওটা নিয়ে কাউকে ভয়ও দেখাই নাই। হ্যাঁ, অভিযান আমরা করেছি, আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি।

মাদকবিরোধী কার্যক্রমের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, এলাকার মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬