পিএসসি’র তিন সদস্যকে শপথ না পড়াতে চিঠি ঢাবি শিক্ষার্থীদের

০৮ জানুয়ারি ২০২৫, ০৬:৩৫ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট © ফাইল ছবি

পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) সদ্য নিয়োগ পাওয়া বিতর্কিত তিন সদস্যের শপথ না পড়াতে চিঠি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর এ চিঠি পাঠানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে  জালাল আহমদ এবং আল আমিন মীরা এই চিঠি জমা দিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিনজন দোসরকে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তাদের শপথ অনুষ্ঠান নির্ধারণ করা হয়েছে। তাই আমরা এই তিনজন সদস্যের শপথ বাক্য পাঠ না করানোর জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি। 

তিন বিতর্কিত সদস্য হলেন- ডা. সৈয়দা শাহিনা সোবহান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ এবং ড. মো. মিজানুর রহমান। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে নিউজ প্রকাশিত হয়েছে।’

চিঠিতে আরও বলা হয়, ‘পিএসসির দীর্ঘদিনের ঐতিহ্য রক্ষায় এবং গণঅভ্যুত্থানের স্পিরিট বজায় রাখতে উক্ত তিনজন সদস্যকে শপথ বাক্য পাঠ করানো থেকে বিরত থাকার জন্য প্রধান বিচারপতির প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।’

জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম রিমান্ড শেষে কারাগারে
  • ২৮ মার্চ ২০২৬
পালানোর সময় আলোচিত নানি-নাতি জুটি আবারও আটক
  • ২৮ মার্চ ২০২৬
জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মুছা খাঁন গ্রেপ্তার
  • ২৮ মার্চ ২০২৬
চট্টগ্রামে রাতের আঁধারে শহীদ মিনারে অগ্নিসংযোগ
  • ২৮ মার্চ ২০২৬
‘মধ্যযুগীয় কায়দায়’ ছাত্রদলের ৮ নেতাকর্মীকে নির্যাতন, অভিযোগ…
  • ২৮ মার্চ ২০২৬
তেলের দাবিতে সাতক্ষীরায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence