পিএসসিতে ‘নাশকতা’ করতে গিয়ে যুবক আটক

০৭ জানুয়ারি ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
অভিযুক্ত আল আমিন

অভিযুক্ত আল আমিন © ফাইল ছবি

রাজধানীর আগারগাঁওস্থ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কার্যালয়ে নাশকতা করতে গিয়ে এক যুবক আটক হয়েছেন। পিএসসি’র কর্মকর্তারা বলছেন, ‘আগুন লাগানোর উদ্দেশে ওই যুবক পিএসসিতে প্রবেশ করেছিলেন। এ ঘটনায় রাজধানীর শেরে বাংলা নগর থানায় চুরির অভিযোগে মামলা হয়েছে।

গতকাল সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পিএসসি কার্যালয়ের আন্ডারগ্রাউন্ড গ্যারেজ থেকে ওই যুবককে আটক করে নিরাপত্তকর্মীরা। পরে তাকে শেরে বাংলা নগর থানায় হস্তানান্তর করা হয়েছে।

আটক যুবকের নাম আল আমিন (৩৯)। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার সুবর্ন খোলা গ্রামের আবুল হোসেনের সন্তান। অভিযুক্ত আল আমি ঢাকার কাফরুলের ইব্রাহিমপুরে থাকেন।

জানতে চাইলে পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পিএসসির আন্ডারগ্রাউন্ড থেকে সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা জানান, ‘আন্ডারগ্রাউন্ডের যে জায়গা থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে, সেখানে বৈদ্যুতিক তার রয়েছে। চুরি করার জন্য এই স্থানে কেউ প্রবেশ করবে না। আমাদের ধারণা ওই ব্যক্তি পিএসসি ভবনে আগুন লাগানোর জন্য প্রবেশ করেছিল। পিএসসি কেপিআই এরিয়ার মধ্যে পড়ে। এখানে আগুন লাগিয়ে অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলার চেষ্টা করা হতে পারে।’

আগুন লাগাতে আসলে চুরির মামলা কেন করা হলো- এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘বিষয়টি আমাদেরও বোধগম্য নয়। আন্ডারগ্রাউন্ডে চুরির মতো কিছু নেই। বিষয়টি পুলিশ তদন্ত করছে। তদন্তে আসল ঘটনা বেরিয়ে আসবে।’

পিএসসি থেকে একজনকে আটক এবং মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর (এস আই) বিল্লাল।

সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের পাশে জেলা প্রশাসন
  • ২৫ আগস্ট ২০২৬
২০ লাখ টাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বানাতে চাওয়া সেই অধ্যাপ…
  • ২৫ আগস্ট ২০২৬
ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে আটকে পড়া ১২ জেলেকে উদ্ধার 
  • ২৫ আগস্ট ২০২৬
শেকৃবি শিক্ষার্থীদের ৯০ হাজার টাকার ফেলোশিপ দেবে অটো ক্রপ ক…
  • ২৫ আগস্ট ২০২৬
পরীক্ষা ছাড়াই একাদশে ভর্তি নিচ্ছে নটর ডেম কলেজ ময়মনসিংহ
  • ২৫ আগস্ট ২০২৬
গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬