৪৭তম বিসিএসে যত আবেদন পড়ল

০৫ জানুয়ারি ২০২৫, ০৬:০০ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৭তম বিসিএসের আবেদনগ্রহণ চলছে। আজ রোববার (৫ জানুয়ারি) ৮ম দিনের আবেদন চলছে। ইতোমধ্যে আট হাজারের বেশি আবেদন পড়েছে। আগামী ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

রোববার বিকালে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, ‘৪৭তম বিসিএসে এখন পর্যন্ত ৮ হাজার ১৪৮টি আবেদন পড়েছে। অনেক বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা চলায় আবেদন সংখ্যা কিছুটা কম। তবে শেষ দিকে আবেদন সংখ্যা বাড়বে।’

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়েছে। এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয়েছে ৫০ টাকা।

এর আগে গত ৯ ডিসেম্বর পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর অনলাইন আবেদন ১০ ডিসেম্বর সকাল ১০টায় শুরু এবং ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

জানা গেছে, সরকার চাকরিতে আবেদন ফি কমানোর ঘোষণা দিলেও আবেদনের (১০ ডিসেম্বর) আগে প্রজ্ঞাপন হয়নি। পরে প্রজ্ঞাপন জারি হলে ৪৭তম বিসিএসের আবেদনের কার্যক্রম শুরু হচ্ছে। গত ১১ ডিসেম্বর সরকার চাকরিতে আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে আবেদনে জটিলতা কেটে গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এতে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।

এ বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

ঢাবির ফলাফল ওয়েবসাইটে ‘ম্যালওয়্যার আক্রমণ’, অনলাইন জুয়ার ব…
  • ১৩ এপ্রিল ২০২৬
বর্ষবরণে প্রস্তুত চবি, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস
  • ১৩ এপ্রিল ২০২৬
এক ফোনেই ভেস্তে যায় ২১ ঘণ্টার সমঝোতা, জেডি ভ্যান্সকে কল করে…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদাবাজ ধরে হোয়াটসঅ্যাপে ভিডিও দিলেই ২৪০০ টাকার পাঞ্জাবি, …
  • ১৩ এপ্রিল ২০২৬
রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
  • ১৩ এপ্রিল ২০২৬
সভাপতি বিএনপির, জামায়াতের সাধারণ সম্পাদক—১৫ পদে কোন দলটি কত…
  • ১৩ এপ্রিল ২০২৬