পিএসসিতে নতুন আরও ৬ সদস্য নিয়োগ

০২ জানুয়ারি ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ফটো

সরকারি কর্ম কমিশনে (পিএসসির) আরও ৬ জন নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে আলাদা প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করে। নতুন এই সদস্যরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, মো. মুনির হোসেন, অধ্যাপক ড. শাহনাজ সরকার, ড. মো. মিজানুর রহমান. সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

নতুন এই ৬ জন সদস্য নিয়োগের মাধ্যমে পিএসসির সদস্যসংখ্যা হলো ১৫। এর আগে নতুন চেয়ারম্যান ও ৯ সদস্য নিয়োগ পান।

৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের প্রধানেরা পদত্যাগ করেন, আবার কাউকে সরিয়েও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ৮ অক্টোবর পিএসসির ওই সময়ের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেন। তিনি পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পিএসসি চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের ১২ জন সদস্যও ওই দিন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর পরদিন পিএসসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে পিএসসির চার সদস্যকে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন নূরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা ও মো. নাজমুল আমীন মজুমদার।

এদিকে গত ৩১ অক্টোবর আরও পাঁচজন নতুন সদস্য নিয়োগ দেয় সরকার। সদস্যরা হলেন চৌধুরী সায়মা ফেরদৌস, এম সোহেল রহমান, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন এবং এ এস এম গোলাম হাফিজ।

গ্রুপ এফ-এ শেষ ম্যাচে নামছে ৪ দল, কার সামনে কোন সমীকরণ?
  • ২৫ জুন ২০২৬
ওভার মার্কিং নাকি আন্ডার মার্কিং— বদলাচ্ছে ঢিলেঢালা খাতা মূ…
  • ২৫ জুন ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সৌদি আরবে…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে হত্যাকাণ্ডের শিকার সায়মা ঢাবি শিক্ষার্থী নয়
  • ২৫ জুন ২০২৬
স্কুল ফাঁকি দিয়ে ইউএনও’র হাতে ধরা, ৪ ছাত্রকে করতে হবে ৮০০ ব…
  • ২৫ জুন ২০২৬
মিস্ত্রী সেজে ঘরে ঢোকেন, গেট আটকানো মাত্রই  হামলা— যেভাবে এ…
  • ২৫ জুন ২০২৬