৪৭তম বিসিএসের আবেদন শুরু, যেসব পরিবর্তন এলো

২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হয়েছে ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া। উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আজ রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে যা চলবে আগামী ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। 

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়েছে। এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ধরা হয়েছে ৫০ টাকা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নতুন এ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন বিজ্ঞপ্তির তথ্য মতে, ২৯ ডিসেম্বর থেকে শুরু হবে এ বিসিএসের আবেদন, চলবে আগামী বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত। এবার প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা থাকছে ৩২ বছর।

এর আগে গত ৯ ডিসেম্বর পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর অনলাইন আবেদন ১০ ডিসেম্বর সকাল ১০টায় শুরু এবং ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন: মেডিকেলে ভর্তির জন্য আসনপ্রতি আবেদন বেড়েছে ছয়টি

জানা গেছে, সরকার চাকরিতে আবেদন ফি কমানোর ঘোষণা দিলেও আবেদনের (১০ ডিসেম্বর) আগে প্রজ্ঞাপন হয়নি। পরে প্রজ্ঞাপন জারি হলে ৪৭তম বিসিএসের আবেদনের কার্যক্রম শুরু হচ্ছে। গত ১১ ডিসেম্বর সরকার চাকরিতে আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে আবেদনে জটিলতা কেটে গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এতে কিছু নতুন পদ যুক্ত হয়েছে।

এ বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ ইতালির ইউনিভার্সিটিতে, আবেদন স…
  • ১৫ মার্চ ২০২৬
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই ট্রাক উল্টে হেলপার নিহত
  • ১৫ মার্চ ২০২৬
আগে সংবিধান সংস্কার করতে হবে—জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে …
  • ১৫ মার্চ ২০২৬
নাম আব্দুর রহিম, বিকাশ নম্বর মেম্বার-চেয়ারম্যানের
  • ১৫ মার্চ ২০২৬
চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলো মির্জা আব্বাসকে
  • ১৫ মার্চ ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ…
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence