৪৪তম বিসিএসের ভাইভার নতুন সূচি প্রকাশ

২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৪ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৪তম বিসিএসের পূর্ব প্রকাশিত মৌখিক পরীক্ষা বাতিল করে নতুন করে ভাইবার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদগুলোর জন্য মোট ৫,৮৬২ প্রার্থীর মধ্যে ১,৮৯০ জনের মৌখিক পরীক্ষা আগামী ৫ জানুয়ারি শুরু হবে। পরীক্ষা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয় আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ১০৫ জন প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে। বাকি প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

এর আগে গত ১৮ নভেম্বর ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল ঘোষণা করে পিএসসি। পিএসসির ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১,৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩,৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। গত ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। 

রিলেশনশিপ অফিসার-ম্যানেজার পদে নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট …
  • ১৯ আগস্ট ২০২৬
শিক্ষা কেবল শ্রেণিকক্ষে পাঠদান ও সনদ বিতরণের মধ্যে সীমাবদ্ধ…
  • ১৯ আগস্ট ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথের সম্ভাব্য সময় জানা গেল
  • ১৯ আগস্ট ২০২৬
৪০ পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
  • ১৯ আগস্ট ২০২৬
জীবননগর সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশিকে পুশ ই…
  • ১৯ আগস্ট ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা
  • ১৯ আগস্ট ২০২৬