পিএসসির প্রশ্নফাঁসের ঘটনায় আরও দুই কর্মচারী গ্রেফতার

১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
গ্রেফতারকৃত দুই সদস্য

গ্রেফতারকৃত দুই সদস্য © সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। বুধবার (১৮ ডিসেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য জানান। গ্রেফতাররা হলেন-পিএসসি বিজ্ঞান শাখার অফিস সহকারী মো. আব্দুল আজিম (৪৯) ও পিএসসির পরিচ্ছন্নতা কর্মী রুপন চন্দ্র দাস (৪৪)।

সিআইডির এই কর্মকর্তা বলেন, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দলের অভিযানে আগারগাঁওয়ের বিপিএসসি প্রধান কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি মোবাইল, বিপিএসসির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের প্রবেশপত্র, বিভিন্ন ব্যাংকের চেক ও নগদ টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র গত ৫ জুলাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের (নন ক্যাডার) নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং প্রশ্নের উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে অর্থের বিনিময়ে বিতরণ করছে বলে সিআইডির সাইবার পুলিশ সেন্টার জানতে পারে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন বিগত বছরগুলোতে অর্থের বিনিময়ে বিসিএসসহ পিএসসির বিভিন্ন গ্রেডের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত মোট ২২ জনকে গ্রেফতার এবং দুজন আদালতে আত্মসমর্পণ করেছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

ট্যাগ: পিএসসি
লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠা…
  • ২৫ জুন ২০২৬
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার
  • ২৫ জুন ২০২৬