৪৭তম বিসিএসের আবেদনের নতুন তারিখ ঘোষণা

১২ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM

© ফাইল ফটো

৪৭তম বিসিএসের আবেদনের নতুন তারিখ ঘোষণা করেছে সরকারী কর্মকমিশন (পিএসসি)। নতুন সময় অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে ৪৭তম বিসিএসের আবেদন শুরু হবে। চলবে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত সোমবার (৯ ডিসেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪-এর অনলাইন আবেদন ১০ ডিসেম্বর সকাল ১০টায় শুরু এবং ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে স্থগিত করা হলো। অনলাইনে আবেদন শুরু এবং শেষ হওয়ার সময় ও তারিখ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অনুমোদনক্রমে শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

জানা যায়, সরকার চাকরিতে আবেদন ফি কমানোর ঘোষণা দিলেও আবেদনের (১০ ডিসেম্বর) আগে এর প্রজ্ঞাপন হয়নি। এই প্রজ্ঞাপন হলেই ৪৭তম বিসিএসের আবেদনের কার্যক্রম শুরু হবে বলে তখন পিএসি সূত্রে জানানো হয়েছিল। এদিকে, গতকাল বুধবার (১১ ডিসেম্বর) সরকার চাকরিতে আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে এই আবেদনে জটিলতা কেটে গেছে।

এর আগে প্রকাশিত ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন-ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এই বিসিএসে কিছু নতুন পদ যুক্ত হয়েছে। এই বিসিএসে আবেদনের জন্য ১ নভেম্বর ২০২৪ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

বিয়ের প্রথম বছরে পুরুষের পাঁচ কাজ করা জরুরি
  • ১১ মে ২০২৬
সম্পর্কের বিচ্ছেদ, ছাত্রী হোস্টেলের সামনে প্রেমিকের বিষপান
  • ১১ মে ২০২৬
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১ মে ২০২৬
মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9