নন-ক্যাডার নিয়োগ বিধি বাতিল প্রসঙ্গে যা জানালেন পিএসসি চেয়ারম্যান

০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
অধ্যাপক মোবাশ্বের মোনেম

অধ্যাপক মোবাশ্বের মোনেম © টিডিসি ফটো

বিসিএসের নন-ক্যাডার বিধিমালা-২০২৩ সংশোধনের বিষয়ে চিন্তাভাবনা করার বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম। চাকরিপ্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) নিজ দপ্তরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। পিএসসি চেয়ারম্যান বলেন, বিসিএসের মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হন, তারা সবাই মেধাবী। তবে পদ স্বল্পতার কারণে সবাইকে ক্যাডার পদে সুপারিশ করা সম্ভব হয় না। এই প্রার্থীদের যদি নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়, তাহলে দেশের জন্যই উপকার হবে।

আরও পড়ুন: একবার প্রিলি-লিখিত পাস করলেই তিনবার ভাইভার সুযোগ, নতুন চিন্তা পিএসসির

তিনি আরও বলেন, নন-ক্যাডার নিয়োগের বিদ্যমান বিধির কারণে বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা নিয়োগ বঞ্চিত হচ্ছেন। তবে উত্তীর্ণ সবাই যাতে অন্তত নন-ক্যাডার পায় সে চেষ্টা করা হচ্ছে। আশা করছি খুব দ্রুত চাকরিপ্রার্থীদের ভালো খবর দিতে পারবো।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬