৪৭তম বিসিএসের আবেদন স্থগিত

০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৭তম বিসিএসের আবেদন আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। কি কারণে এটি স্থগিত করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান। তিনি জানান, বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনো জারি করা হয়নি। এজন্য ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি হওয়ার পর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। অল্প কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান তিনি।

গত ২৮ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশীদের আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে ৪৭তম বিসিএসের আবেদন শুরুর কথা জানানো হয়েছিল।

৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। আর নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সাধারণ ক্যাডারে ৬২৭, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ৮৩৩, সাধারণ শিক্ষায় ৯১৯ জন, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসায় ৩৬ জন ও কারিগরি শিক্ষায় ১২ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন।

আবেদনের জন্য চলতি বছরের ১ নভেম্বর সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, বিচার চেয়ে ঢাবিতে মা…
  • ২৫ জুন ২০২৬
সিপাহি নিয়োগ দেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আবেদন এস…
  • ২৫ জুন ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষায় নতুন দিগন্ত: ‘টু প্লাস টু’ উদ্যোগ
  • ২৫ জুন ২০২৬
ভূমিকম্প-বিধ্বস্ত ভেনেজুয়েলায় ৮০ সদস্যের উদ্ধারকারী দল পাঠা…
  • ২৫ জুন ২০২৬
টিনের চাল থেকে পড়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
প্রক্সি দিয়ে লিখিত পরীক্ষা, ভাইভায় এসে আটক চার
  • ২৫ জুন ২০২৬