৪৭তম বিসিএসের আবেদনের সময় বাড়তে পারে

০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

কিছু গুরুত্বপূর্ণ সংস্কার এনে ৪৭তম বিসিএস পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এ বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে এ জন্য আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। তবে আন্দোলনসহ নানান কারণে সেশনজটে পড়ায় কয়েকদিনের জন্য অনেকে আবেদনের সুযোগ পাবেন না। এ পরিস্থিতিতে আবেদনের সময় বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পিএসসি।

এ বিষয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সোমবার (৯ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৭তম বিসিএসের আবেদনের সময় বাড়ানো হতে পারে। তবে খুব বেশি দিন বাড়ানো হবে না।

এবার ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। আর নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, এখন থেকে বিসিএসের মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের। আর বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে প্রতিবন্ধীদের জন্য ফ্রি। সরকারি, আধা–সরকারি সব পরীক্ষার ফিও নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২০০ টাকা। বেসরকারি, ব্যাংক ও বীমাতেও এর বেশি নিতে পারবে না। 

আরো পড়ুন: সেশনজটে ৪৭তম বিসিএস পাচ্ছেন না অনেক চাকরিপ্রার্থী, সময় বৃদ্ধির ইঙ্গিত

একজন চাকরিপ্রার্থীর আবেদনের বয়স থাকা পর্যন্ত বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে চায় পিএসসি। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। মন্ত্রণালয়ে প্রস্তাব অনুমোদন হলে ৩২ বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষা দিতে পারবেন চাকরিপ্রার্থীরা। যদিও একজন সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী বছরের মে মাসে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে বলে জানিয়েছে পিএসসি। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। এবার দেশের আটটি বিভাগীয় শহরে দুই ঘণ্টায় ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

এ বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৬২৭, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ৮৩৩, সাধারণ শিক্ষায় ৯১৯ জন, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসায় ৩৬ জন ও কারিগরি শিক্ষায় ১২ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন। আবেদনের জন্য চলতি বছরের ১ নভেম্বর সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

বিয়ের প্রথম বছরে পুরুষের পাঁচ কাজ করা জরুরি
  • ১১ মে ২০২৬
সম্পর্কের বিচ্ছেদ, ছাত্রী হোস্টেলের সামনে প্রেমিকের বিষপান
  • ১১ মে ২০২৬
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১ মে ২০২৬
মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9