পিটিআই ইন্সট্রাক্টর নিয়োগের ফল প্রকাশ

০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআই ইন্সট্রাক্টর পদে নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে ২০ জন প্রার্থী সাময়িকভাবে মনোনীত হয়েছেন।

রবিবার (৮ ডিসেম্বর) পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের পরবর্তীকালে কোনো যোগ্যতার বা কাগজপত্রের ঘাটতি ধরা পড়লে, দুর্নীতি, সনদ জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে, অসত্য তথ্য প্রদান করলে বা কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে ওই প্রার্থীর সাময়িক সুপারিশ বাতিল বলে গণ্য হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সি কর্তৃক নিয়োগের সুপারিশের পূর্ববর্তী জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগ প্রদান করবে। প্রকাশিত ফলে কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধনের ক্ষমতা কর্ম কমিশন সংরক্ষণ করে।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বরগুলো হলো—
000960, 000465, 000661, 000408, 000911, 000064, 000406, 700587, 000250, 200251, 000002, 000703, 000514, 000480, 000500, 000701, 000931, 000597, 000726, 000847।

ফুলবাড়ীয়ার সন্তোষপুর বনে ইকো পার্কের প্রতিবাদে মানববন্ধন
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউ-ভেন্টিলেটর নয়, হাম ঠেকানোর একমাত্র সমাধান টিকা: স্বা…
  • ১৯ আগস্ট ২০২৬
ডিনস অ্যাওয়ার্ডজয়ী প্রজ্ঞা এবার যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স…
  • ১৯ আগস্ট ২০২৬
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
  • ১৯ আগস্ট ২০২৬
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কঠোর ব্যবস্থা চায…
  • ১৯ আগস্ট ২০২৬
বাংলাদেশে আদিবাসী নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী…
  • ১৯ আগস্ট ২০২৬