এটিইও নিয়োগে আবেদন প্রায় লক্ষাধিক, পরীক্ষা কবে?

০৮ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে প্রায় লক্ষাধিক প্রার্থী আবেদন করেছেন। এ নিয়োগের পরীক্ষা কবে আয়োজন করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, এটিইও পদে নিয়োগ পেতে ৯৩ হাজারের কিছু বেশি প্রার্থী আবেদন করেছেন। বিপুল সংখ্যক প্রার্থীর প্রশ্নপত্র তৈরি, পরীক্ষার কেন্দ্র নির্ধারণসহ বেশ কিছু কাজ বাকি রয়েছে। এই কাজগুলো শেষ হওয়ার পর পরীক্ষার তারিখ ঘোষণা করা হতে পারে। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র এক কর্মকর্তা জানান, ‘৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা, ৪৫ এর লিখিত পরীক্ষার ফল, ৪৭ এর আবেদনসহ নানা কাজে ব্যস্ত সময় পার করছে পিএসসি। এ অবস্থায় এটিইও পদের পরীক্ষার তারিখ কবে ঘোষণা করা হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। এ পরীক্ষা আয়োজনে সময় লাগবে বলেও জানান তিনি।’

জানা গেছে, শুরুতে এটিইও পদে আবেদনের শেষ সময় ছিল গত ২৫ জুলাই। এরপর সেটি বাড়িয়ে ৮ আগস্ট পর্যন্ত করা হয়। পরবর্তীতে ফের তা ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। আবেদন ফি ছিল ৫০০ টাকা। 

গত বছরের ২৬ জুন ১৫৯ এটিইও নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আগের বিজ্ঞপ্তিতে আবেদনসংক্রান্ত যে জটিলতা ছিল, সেটি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। নতুন বিজ্ঞপ্তিতে প্রাথমিকের সব শিক্ষকের আবেদনের সুযোগ রাখা হয়েছে। 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

বিভাগীয় প্রার্থীরা সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোনো শিক্ষককে বোঝানো হয়েছে। বিভাগীয় প্রার্থী হিসেবে চাকরির দুই বছরের অভিজ্ঞতার যে বাধ্যবাধকতা ছিল, সেটিও বাদ দেওয়া হয়েছে।

বিভাগীয় প্রার্থীদের বয়স ৪৫ বছর হলেও আবেদন করতে পারবেন। করোনাভাইরাসের কারণে চাকরির বয়স কমানোর যে প্রজ্ঞাপন দিয়েছিল সরকার, সেই শর্ত অনুযায়ী ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর ছিল, তাঁরাও আবেদন করতে পারবেন।

ফুলবাড়ীয়ার সন্তোষপুর বনে ইকো পার্কের প্রতিবাদে মানববন্ধন
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউ-ভেন্টিলেটর নয়, হাম ঠেকানোর একমাত্র সমাধান টিকা: স্বা…
  • ১৯ আগস্ট ২০২৬
ডিনস অ্যাওয়ার্ডজয়ী প্রজ্ঞা এবার যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স…
  • ১৯ আগস্ট ২০২৬
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
  • ১৯ আগস্ট ২০২৬
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কঠোর ব্যবস্থা চায…
  • ১৯ আগস্ট ২০২৬
বাংলাদেশে আদিবাসী নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী…
  • ১৯ আগস্ট ২০২৬