৪৭তম বিসিএসের আবেদন শুরু মঙ্গলবার, যেসব পরিবর্তন এলো

০৮ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
পাবলিক সার্ভিস কমিশন

পাবলিক সার্ভিস কমিশন © ফাইল ছবি

অন্তর্বতী সরকার ক্ষমতায় আসার তিন মাসের মাথায় ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে এ বিসিএসের পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এর মাধ্যমে ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

গত ২৮ নভেম্বর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশীদের আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে আবেদন করতে বলা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এবার ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। আর নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানিয়েছেন, এখন থেকে বিসিএসের মৌখিক পরীক্ষায় নম্বর থাকবে ১০০। গত ৪ ডিসেম্বর সচিবালয়ে সচিব কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে প্রতিবন্ধীদের জন্য ফ্রি। সরকারি, আধা–সরকারি সব পরীক্ষার ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি, ব্যাংক ও বীমাতেও ২০০ টাকার বেশি নিতে পারবে না। এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

মোখলেস উর রহমান বলেন, বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে প্রতিবন্ধীদের জন্য ফ্রি। সরকারি, আধা–সরকারি সব পরীক্ষার ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি, ব্যাংক ও বীমাতেও ২০০ টাকার বেশি নিতে পারবে না। এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

এর আগে বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ও আবেদন ফি কমানোর প্রস্তাব করে পিএসসি। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা করার কথা বলেছিল পিএসসি। তবে সরকার ২০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করেছিল।

এদিকে একজন চাকরিপ্রার্থীর আবেদনের বয়স থাকা পর্যন্ত বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে চায় পিএসসি। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। মন্ত্রণালয়ে প্রস্তাব অনুমোদন হলে ৩২ বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষা দিতে পারবেন চাকরিপ্রার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একজন প্রার্থী চারবার বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তবে আমরা প্রার্থীদের চাকরির আবেদনের বয়সসীমা শেষ না হওয়া পর্যন্ত সুযোগ দিতে চাই। এজন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

একজন ব্যক্তি সর্বোচ্চ চারবার বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ৩১ অক্টোবর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।

আরো পড়ুন: মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আজই, যা বলছে অধিদপ্তর

আগামী বছরের মে মাসে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে বলে জানিয়েছে পিএসসি।পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে। দেশের আটটি বিভাগীয় শহরে দুই ঘণ্টায় ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

এ বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৬২৭, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ৮৩৩, সাধারণ শিক্ষায় ৯১৯ জন, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসায় ৩৬ জন ও কারিগরি শিক্ষায় ১২ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন।

আবেদনের জন্য চলতি বছরের ১ নভেম্বর সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

অফিসার নিয়োগ দেবে আগোরা লিমিটেড, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চার বিষয়ের ৫৪ হাজার শিক্ষককে ট্রেনিং দিতে ‘মাস্টার ট্রেইনার…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয় বড় খবর দিলেন মাউশি ডিজি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: পর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9