বিসিএস মৌখিক পরীক্ষা ১০০ নম্বরে: সিনিয়র সচিব

০৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
 মোখলেস উর রহমান

মোখলেস উর রহমান © ফাইল ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেছেন, এখন থেকে বিসিএসের মৌখিক পরীক্ষায় নম্বর থাকবে ১০০। বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

সভা শেষে মোখলেস উর রহমান বলেন, ‘বিসিএসের আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। প্রতিবন্ধীদের জন্য ফ্রি। সরকারি, আধা–সরকারী সব পরীক্ষার ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেসরকারি, ব্যাংক ও বীমাতেও ২০০ টাকার বেশি নিতে পারবে না।’ আগামী এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি।

এর আগে বিসিএস মৌখিক পরীক্ষার নম্বর ও আবেদন ফি কমানোর প্রস্তাব করে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা করার প্রস্তাব করেছিল পিএসসি। 

পিএসসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছিলেন, সাধারণ শিক্ষার্থীদের আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। আর প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করেছে পিএসসি। মন্ত্রণালয় অনুমোদন দিলে এটি কার্যকর হবে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬