৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
৪৪তম বিসিএসের ভাইভা

৪৪তম বিসিএসের ভাইভা © সংগৃহীত

৪৪তম বিসিএসের বাতিল হওয়া মৌখিক বা ভাইভা পরীক্ষা পুনরায় গ্রহণের সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ২২ ডিসেম্বর থেকে এই পরিক্ষা শুরু হচ্ছে। প্রথম দফায় শুধু কারিগরি বা পেশাগত ক্যাডার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) এ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয় এর জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বি.সি.এস. পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে (Provisionally) উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের পদসমূহের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের [www.bpsc.gov.bd] ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

পিএসসি

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের কারণে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা গত জুলাইয়ে স্থগিত করেছিল পিএসসি। সেই পর্যন্ত যে তিন হাজার ৯৩০ জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, তা বাতিল করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

গত ১৮ নভেম্বর পিএসসির কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। ফলে নতুন সময়সূচি করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

ফুলবাড়ীয়ার সন্তোষপুর বনে ইকো পার্কের প্রতিবাদে মানববন্ধন
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউ-ভেন্টিলেটর নয়, হাম ঠেকানোর একমাত্র সমাধান টিকা: স্বা…
  • ১৯ আগস্ট ২০২৬
ডিনস অ্যাওয়ার্ডজয়ী প্রজ্ঞা এবার যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স…
  • ১৯ আগস্ট ২০২৬
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
  • ১৯ আগস্ট ২০২৬
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কঠোর ব্যবস্থা চায…
  • ১৯ আগস্ট ২০২৬
বাংলাদেশে আদিবাসী নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী…
  • ১৯ আগস্ট ২০২৬