৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ আজই?

২৮ নভেম্বর ২০২৪, ১০:৫৬ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১৪ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

সবকিছু ঠিক থাকলে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রকাশ করতে পারে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে এর আগে পিএসসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা কিছু বিষয়ে আলোচনা করবেন। দু’একটি বিষয়ে জটিলতা কেটে গেলে বিকেলে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। পিএসসির একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার সকালে সূত্রটি জানায়, ৩০ নভেম্বরের মধ্যে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিল পিএসসি। আজ শেষ কর্মদিবস হওয়ায় বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা বেশি। চাকরিতে প্রবেশের বয়স নিয়ে জটিলতা ছিল। তবে ৩২ বছর করে প্রজ্ঞাপন জারি করায় সে জটিলতা কেটে গেছে। এ ছাড়া কতবার দিতে পারবেন, এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৩০ নভেম্বরের মধ্যে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা রয়েছে। আজ মাসের শেষ কার্যদিবস হলেও বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত এখনও হয়নি। তবে চেয়ারম্যানসহ সবাই আলোচনা করবেন। সিদ্ধান্ত হলে বিকেলে বিজ্ঞপ্তি প্রকাশ হবে। আর সম্ভব না হলে আগামী সপ্তাহে প্রকাশ করা হবে।

আরো পড়ুন: ৪৬তম বিসিএস প্রিলি ফল পুনরায় প্রকাশ, মোট উত্তীর্ণ ২১৩৯৭ প্রার্থী

জানা গেছে, ৪৭তম বিসিএসের জন্য জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো চাহিদা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। ৪৭তম বিসিএসে ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এবার স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ সহকারী সার্জন নিয়োগের সম্ভাবনা রয়েছে। এছাড়া শিক্ষা, প্রশাসনে, পুলিশ, কাস্টমস, আনসার, ট্যাক্সে এবং পররাষ্ট্র ক্যাডারেও বড় নিয়োগ হবে। নন-ক্যাডারে নিয়োগ পাবেন ৩২৫ জন।

এদিকে ৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০টি পদে নিয়োগ হবে। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ১ হাজার ৬৮২ ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষায়। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে ৫২০ জনকে নিয়োগ দেবে সরকার। এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল নতুন করে প্রকাশ করেছে পিএসসি। এতে ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বিয়ের প্রথম বছরে পুরুষের পাঁচ কাজ করা জরুরি
  • ১১ মে ২০২৬
সম্পর্কের বিচ্ছেদ, ছাত্রী হোস্টেলের সামনে প্রেমিকের বিষপান
  • ১১ মে ২০২৬
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১ মে ২০২৬
মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9