জুনিয়র ইন্সট্রাক্টর পদের ফল প্রকাশ, ৩১৪৯ জনকে নিয়োগের সুপারিশ পিএসসির

২৬ নভেম্বর ২০২৪, ০৮:১৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) বা ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৪৪টি ক্যাটাগরিতে ৩ হাজার ১৪৯ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে এ ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংস্থার ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাবে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফলাফল দেখুন এখানে

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল ও কলেজের ‘জুনিয়র ইন্সট্রাক্টর (টেক)/ ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর (দশম গ্রেড)’ পদে নিয়োগে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৪৪টি ক্যাটাগরিতে ৩ হাজার ১৪৯ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।

সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬