ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি

১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ AM
আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে © টিডিসি ফটো

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষক দম্পতির ধস্তাধস্তির ঘটনায় সহকারী শিক্ষকের পর এবার প্রধান শিক্ষককেও বদলি করা হয়েছে। সহকারী শিক্ষক আসমা খাতুনকে বদলি করা হয়েছে উপজেলার সর্ব দক্ষিণ কাহালগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রধান শিক্ষক আফজালপুর রহমানকে উপজেলার সর্ব উত্তরের বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। 

 শনিবার (১৭ অক্টোবর) ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার বিদ্যালয়টির প্রধান শিক্ষককে একই উপজেলার বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির আদেশ দেন।

এর আগে গত বৃহস্পতিবার প্রধান শিক্ষকের স্ত্রী ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাকে কাহালগাঁও দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

গত ৫ অক্টোবর আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে শিক্ষক দম্পতির মারামারির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন ঘটনাটি তদন্ত করেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক আছমা খাতুনের মধ্যে প্রায় এক যুগ ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে সেই দ্বন্দ্ব বিদ্যালয়েও ছড়িয়ে পড়ে। তারা মাঝেমধ্যে বিদ্যালয়ে প্রকাশ্যে ঝগড়ায় জড়িয়ে পড়তেন। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির সংখ্যা দিন দিন কমতে থাকে। অনেক অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয় থেকে অন্য প্রতিষ্ঠানে নিয়ে ভর্তি করান।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহা. ইকবাল হোসেন জানান, আকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বৈদ্যবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে সহকারী শিক্ষক আছমা খাতুনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে তাকেও অন্য বিদ্যালয়ে কাহালগাঁও দক্ষিণ সরকারি প্রাথমিক বদলি করা হয়েছে।

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬