৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে যা জানাল পিএসসি

২৩ নভেম্বর ২০২৪, ০৬:১৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি © সংগৃহীত

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। তবে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি। পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএসের জন্য জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো চাহিদা যাচাইয়ের কাজ প্রায় শেষ হয়েছে। আগামীকাল রবিবার অবশিষ্ট কাজ শেষ করা হতে পারে। এরপর বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করা হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ৪৭তম বিসিএসে ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে ৩ হাজার ৭০১ জন নিয়োগ দেওয়া হতে পারে। এর মধ্যে ক্যাডার নিয়োগ হবে ৩ হাজার ৪৬০ জন। আর নন-ক্যাডারের চাহিদা রয়েছে ২৬১ জনের। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্রের তথ্য অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ ১ হাজার ১৮১ সহকারী সার্জন নিয়োগের সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্য অন্যান্য সংখ্যার মধ্যে রয়েছে শিক্ষা ক্যাডারে ৯৩৮ জন, প্রশাসনে ২০০, পুলিশে ১০০, কাস্টমসে ৫০, আনসারে ৫০, ট্যাক্সে ৫০ এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি ও মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৯৫১ জন।

এদিকে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এ বছরের ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ প্রার্থী। ৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

সময়মতো অবসরের টাকা পাচ্ছেন না শিক্ষক-কর্মচারীরা, ক্ষোভ প্রক…
  • ১৫ মার্চ ২০২৬
বাংলাদেশিদের ভিসার মেয়ার বাড়াল মধ্যপ্রাচ্যের তিন দেশ, আবেদন…
  • ১৫ মার্চ ২০২৬
প্রাইভেট পড়তে গিয়ে যৌন নিপীড়নের শিকার স্কুলছাত্রী
  • ১৫ মার্চ ২০২৬
মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে আজ
  • ১৫ মার্চ ২০২৬
দেশে আরও কমেছে স্বর্ণের দাম, কত টাকায় ভরি বিক্রি হচ্ছে আজ?
  • ১৫ মার্চ ২০২৬
প্রধান শিক্ষক নিয়োগের অভিজ্ঞতা ১২ বছর চায় মাধ্যমিক শিক্ষক স…
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081