৪৪তম বিসিএসের অংশগ্রহণকারী ৩৯৩০ প্রার্থীর ভাইভা বাতিল, তবে...

১৮ নভেম্বর ২০২৪, ০৮:০৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ফাইল ফটো

গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের ফলে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সে পর্যন্ত যে তিন হাজার ৯৩০ জন প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন, তা বাতিল করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। আগামীতে নতুন সময়সূচি করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

আজ সোমবার (১৮ নভেম্বর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি চলমান ক্যাডার ও নন-ক্যাডার পরীক্ষা নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভা হয়। সেখানে এই সিদ্ধান্ত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গত ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। গত ২৫ আগস্ট মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ৮ অক্টোবর তৎকালীন কমিশন পদত্যাগ করে।

মৌখিক পরীক্ষায় সমমান বজায় রাখার জন্য পূর্বের কমিশন কর্তৃক গৃহীত ৪৪তম বিসিএস-২০২১-এর আংশিক অর্থাৎ ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর গৃহীত মৌখিক পরীক্ষা বাতিল করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী অর্থাৎ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিগগির মৌখিক পরীক্ষার তারিখ জানানো হবে।

সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬