পিএসসির ৪ সদস্যের শপথ গ্রহণ

০৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
পিএসসির ৪ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান

পিএসসির ৪ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান © টিডিসি ফটো

শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চার সদস্য। সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বুধবার (৬ নভেম্বর) তাদেরকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঁঞা।

পিএসসির নতুন চার সদস্যের হলেন- মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, ড. এম সোহেল রহমান এবং ড. চৌধুরী সায়মা ফেরদৌস।

এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিগণ, পিএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা আলাদা প্রজ্ঞাপনে বাংলাদেশ সরকারি কর্মকমিশনে (পিএসসি) নতুন করে আরও পাঁচ সদস্যকে নিয়োগ দেয়া হয়। এর আগে, পিএসসি চেয়ারম্যান নিয়োগের পাশাপাশি আরও চার সদস্যকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করেন। এর পরদিন ৯ অক্টোবর পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

 একই সঙ্গে ওইদিন মো. সুজায়েত উল্লাহ, ড. মো. নাজমুল আমিন মজুমদার, ড. মো. আমিনুল ইসলাম এবং ড. নুরুল কাদির পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান। পরে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি। 

ট্যাগ: পিএসসি
ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে ‘আগুন’, লিটারপ্রতি ২০০ টাকা …
  • ২১ মার্চ ২০২৬
মগবাজারে প্রেমঘটিত কারণে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত
  • ২১ মার্চ ২০২৬
কবি নজরুল কলেজ ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ
  • ২১ মার্চ ২০২৬
নবীগঞ্জে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের চাপায় শিশুর মৃত্যু
  • ২১ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ‘হুঁশিয়ারি’ দিয়েছে ইউরোপ ও …
  • ২১ মার্চ ২০২৬
উদার গণতান্ত্রিক দেশ জার্মানিতে উৎসবমুখর ঈদ
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence