৪৩তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের যোগদানের তারিখ পেছাল

২৮ অক্টোবর ২০২৪, ০৬:০৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ছবি

৪৩তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরিতে যোগদানের তারিখ পিছিয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানের তারিখ ১৭ নভেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি করা হয়েছে।

এর আগে গত ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। সুপারিশের ১০ মাস পর গেজেট প্রকাশ করা হয়। গেজেটে বাদ পড়েন ৯৯ প্রার্থী।

২ হাজার ৬৪ জনের মধ্যে প্রশাসন ক্যাডারে নিয়োগ পেয়েছেন ২৯৩ জন; পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, পুলিশ ক্যাডারে ৯৬ জন। এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বরে।

ধস্তাধস্তি করা শিক্ষক দম্পতিকে একই উপজেলার দুই প্রান্তে বদলি
  • ১৮ অক্টোবর ২০২৬
অসুস্থ হয়েও ছুটি পাননি, কাজের টেবিলেই নিভল সুমির জীবন; সিসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬