শপথ নিলেন পিএসসির চেয়ারম্যান ও চার সদস্য

১৫ অক্টোবর ২০২৪, ১২:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
পিএসসির চেয়ারম্যান ও সদস্য হিসেবে নিয়োগ পাওয়া চারজন শপথ নিয়েছেন

পিএসসির চেয়ারম্যান ও সদস্য হিসেবে নিয়োগ পাওয়া চারজন শপথ নিয়েছেন © সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্য হিসেবে নিয়োগ পাওয়া চারজন শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করান।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। চার সদস্যও নিয়োগ দেয় সরকার। তারা হলেন- ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ ও ড. মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার।

আগের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য গত মঙ্গলবার পদত্যাগপত্র জমা দেন। এর পরদিন পিএসসির নতুন চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার। মোবাশ্বের মোনেম লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। সাসেক্স বিশ্ববিদ্যালয় ও হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেছেন। 

আরো পড়ুন: এইচএসসিতে পাসের হার ৭৭.৭৮ শতাংশ

মোবাশ্বের মোনেম দুটি বই লিখেছেন, অসংখ্য প্রকাশনায় অবদান রেখেছেন এবং ১০০টির বেশি নিবন্ধ ও প্রযুক্তিগত প্রতিবেদন প্রকাশ করেছেন, যার মধ্যে অনেকগুলোই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাডেমিক জার্নালে উপস্থাপিত হয়েছে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশে সরকারি খাত ব্যবস্থাপনা ও উন্নয়ন অনুশীলন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ দুইজন…
  • ১৯ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ইন্দোনেশিয়ায়,…
  • ১৯ আগস্ট ২০২৬
চুল কাটা-ফেশিয়ালের বিল আড়াই হাজার, সেলুন মালিকে জরিমানা
  • ১৯ আগস্ট ২০২৬
পাট গবেষণা ইনস্টিটিউটে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৪১, আবেদন আ…
  • ১৯ আগস্ট ২০২৬
দীর্ঘ ৩৫ বছর পর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ক…
  • ১৯ আগস্ট ২০২৬
শতবর্ষী প্রাথমিক বিদ্যালয়, জরাজীর্ণ ভবনে ঝুঁকিতে শিক্ষার্থী…
  • ১৯ আগস্ট ২০২৬