দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেপ্তার

১৮ অক্টোবর ২০২৬, ১২:৪০ PM
ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার দম্পতি

ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার দম্পতি © সংগৃহীত

দিনাজপুরে ২০ হাজার ২০০টি ভারতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের দক্ষিণ বালুবাড়ী ঢাকাইয়াপট্টি লাইনপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে মো. সোহেল রানা (৪২) ও তার স্ত্রী লাকি বেগম (৩৫)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রোববার তাদের আদালতে পাঠানো হবে।

তিনি বলেন, মাদকের মূল কারবারি, গডফাদার এবং যাদের আশ্রয়ে এই মাদক কারবার পরিচালিত হচ্ছে, তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এই অভিযান তারই একটি অংশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
  • ১৮ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
  • ১৮ অক্টোবর ২০২৬
ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষক নেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আবেদন শেষ ১ নভেম্বর
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে…
  • ১৮ অক্টোবর ২০২৬
খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬