১৪ বছর পর বিসিএস ক্যাডার হওয়া জাহিদ এখন নরওয়ের টেলিকমের উন্নয়নে ব্যস্ত

১৫ আগস্ট ২০২৪, ১০:৫৪ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
সুপারিশের ১৪ বছর পর ক্যাডার হিসেবে গেজেটভুক্ত হয়েছেন মো. জাহিদ হুসাইন মাসুদ

সুপারিশের ১৪ বছর পর ক্যাডার হিসেবে গেজেটভুক্ত হয়েছেন মো. জাহিদ হুসাইন মাসুদ © সংগৃহীত

২৮তম বিসিএসে সুপারিশের ১৪ বছর পর ক্যাডার হিসেবে গেজেটভুক্ত হয়েছেন মো. জাহিদ হুসাইন মাসুদ। তবে তিনি এ পদে যোগদান করবেন না বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন। কারণ তিনি এখন নরওয়ের টেলিকমের বড় কর্মকর্তা। 

পোস্টে জাহিদ লিখেছেন, পরিচিত/কাছের অনেকেই হয়ত জানেন, আমি ২৮ বিসিএসের একজন ক্যাডার (গণপূর্ত অধিদপ্তর, পিডব্লিউডি)। আমার শুধু গেজেটে নাম আসা বাকি ছিল। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণে গেজেটে নাম আটকে যায় সে সময়। তারপর জীবনে অনেকগুলো বছর কেটে গেছে…, ক্যারিয়ার সম্পূর্ণ অন্যদিকে চলে গেছে। 

বিদেশে নিজেদের একটা আলাদা জীবন তৈরি হয়ে গেছে। ৪০ বছর বয়সে এসে আমার পক্ষে বাংলাদেশে ফিরে নতুন করে জীবন শুরু করার কোন শক্তি ও ইচ্ছা কোনটাই আর অবশিষ্ট নেই। এমতাবস্থায় জানতে পারলাম, গেজেটে নাকি আজকে আমার নাম এসেছে, সিনিয়রিটিসহ ১ সেপ্টেম্বরের মধ্যে জয়েন করার অফার দিয়েছে।

আরো পড়ুন: ১৩ বছর আগে ভেরিফিকেশনে বাদ পড়া সাবিত এখন ক্যাডার, বললেন—‘যোগদান সম্ভব না’

এগুলা খবর যখন সবাই আমাকে দিচ্ছে তখন আমি নরওয়ের টেলিকম সেক্টরকে আরও কিভাবে আপলিফ্ট করা যায়, সেই প্রচেষ্টায় ব্যস্ত! ১৪ বছর আগে বিসিএসে জয়েন করলে হয়ত আমার সকল প্রচেষ্টা থাকত বাংলাদেশের কীভাবে উন্নতি করা যায়!  কথাগুলো এমনিই বললাম আর কি…, হাসিও পাচ্ছে, দুঃখও হচ্ছে!

‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬