৪৪তম বিসিএসের ভাইভার সূচি প্রকাশ

১৪ আগস্ট ২০২৪, ০৬:৪০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
৪৪তম বিসিএসের ভাইভার

৪৪তম বিসিএসের ভাইভার

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বা ভাইভা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এ প্রার্থীদের ভাইভার সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (১৪ আগস্ট) এ পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। 

জানা গেছে, ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাধারণ ক্যাডারে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে পিএসসির প্রধান কার্যালয়ে প্রার্থীদের ভাইভা পরীক্ষা নেয়া হবে।

দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য ৪৪তম বিসিএসের ভাইভা সূচি তুলে ধরা হলো। 

সূচি দেখতে ক্লিক করুন এখানে।

৪৪তম বিসিএস পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। ২০২১ সালের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়, আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।

এরপর ২০২২ সালের ২৭ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ২৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশের মাধ্যমে রেকর্ড করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬