৪৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ হতে পারে আজ

০৯ মে ২০২৪, ০৬:৪৮ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:২৩ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ফটো

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (০৯ মে) প্রকাশ করা হতে পারে। প্রিলির ফল প্রকাশ নিয়ে সভা ডেকেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা গতকাল বুধবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল (বৃহস্পতিবার) কমিশনের সভা ডাকা হয়েছে। বিকাল ৩টা অথবা সাড়ে ৩টায় এ সভা হওয়ার কথা রয়েছে। সভায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত হতে পারে। 

এর আগে গত শুক্রবার (২৬ এপ্রিল) দেশের ৮ বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় দুপুর ১২টায়।

পরীক্ষা শেষ হওয়ার পর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল কবে প্রকাশ করা হবে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে আমরা দ্রুত ফল প্রকাশ করতে চাই। ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করতে যে সময় লেগেছিল, চেষ্টা করবো এর চেয়েও কম সময়ের মধ্যে ফল প্রকাশ করার।

৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫ শতাংশ। 

এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

 
মরুভূমিতে ইসরায়েলের সামরিক ঘাঁটি, যেভাবে শনাক্ত করল ইরাক
  • ১১ মে ২০২৬
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ডুয়েট, পদ ৩৩, আবেদন ৭ …
  • ১১ মে ২০২৬
যৌনবাহিত রোগ সিফিলিস, চিকিৎসা না নিলে প্রাণঘাতী হওয়ার ঝুঁকি
  • ১১ মে ২০২৬
চমক রেখে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা
  • ১১ মে ২০২৬
তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, সিলেটে জলাবদ্ধতার সত…
  • ১১ মে ২০২৬
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9