৪০তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি আসছে কাল

১০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৮ PM

দুই হাজারের বেশি ক্যাডার নিয়োগ দিতে মঙ্গলবার ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে। পিএসসির নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, কয়েক মাস আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪০তম বিসিএসের জন্য জনবলের চাহিদাপত্র পাঠানো হয় পিএসসিতে। এতে বিভিন্ন ক্যাডারে দুই হাজারেরও বেশি পদে নিয়োগের চাহিদা পাঠানো হয়।

সূত্র জানায়,  প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার পদে ২২৮টি, পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার ৭০ টি, পররাষ্ট্র ক্যাডারে সহকারী সচিব ২৫টি, আনসার ক্যাডারে ১২, মৎস্য ক্যাডারে ৩৪৪, নিরীক্ষা ও হিসাব ক্যাডারে সহকারী মহাহিসাবরক্ষক ১৫ এবং শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ের প্রভাষক পদে প্রায় ১ হাজার ক্যাডার নিয়োগের চাহিদার কথা বলা হয়েছে।

এছাড়া স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন, সহকারী ডেন্টাল সার্জন, কৃষি ক্যাডারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সহকারী বন সংরক্ষক, ভেটেরিনারি সার্জন, সহকারী প্রকৌশলী, কর ক্যাডারে সহকারী কর কমিশনার, তথ্য ক্যাডার, রেলওয়ে প্রকৌশল ক্যাডারে নির্বাহী প্রকৌশলী ও সমমানের পদ, ইকোনমিক ক্যাডারে সহকারী প্রধান, রেলওয়ে পরিবহন ও ডাক ক্যাডারে সহকারী পোস্টমাস্টার জেনারেল পদে প্রায় ১ হাজার কর্মকর্তা নিয়োগের জন্য চাহিদা দেওয়া হয়েছে।

পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, ‘আগামীকাল মঙ্গলবার ৪০ তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ হলেই জানতে পারবেন।’

পিএসসি সূত্র জানায়, ৪০তম বিসিএসেও লিখিত পরীক্ষার প্রতিটি খাতা দুজন পরীক্ষক মূল্যায়ন করবেন। তাদের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে তৃতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠানো হবে। এর ফলে পরীক্ষার্থীদের মেধা যথাযথভাবে মূল্যায়িত হবে বলে মনে করছে পিএসসি। এই বিসিএস থেকে বাংলাদেশ বিষয়াবলির ২০০ নম্বরের লিখিত পরীক্ষায় আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে। ইংরেজি ভাষাতেও এই বিসিএস দেওয়ার সুযোগ থাকবে।

ক্যাম্পাসে হেঁটে দেখতে দেখতে আসার সেই সৌভাগ্য হয়নি: প্রধানম…
  • ১২ মে ২০২৬
অনার্স ৩য় বর্ষের খাতা পুনঃমূল্যায়ন আবেদন শুরু ১৩ মে, ফি ১২০…
  • ১২ মে ২০২৬
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সেরা ক্রিকেটার পাবেন গাড়ি
  • ১২ মে ২০২৬
আপনি যখন নেটফ্লিক্স দেখেন, তখন নেটফ্লিক্সও আপনাকে দেখে
  • ১২ মে ২০২৬
১০ কলেজে শিক্ষা ক্যাডারের পদ সৃজনের প্রস্তাব
  • ১২ মে ২০২৬
ডিপ্লোমা পরীক্ষায় ‘গণরেফার্ড’—শিক্ষার্থীদের দাবি ‘ভুল মূল্য…
  • ১২ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9