৪৩তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডারে সুপারিশ পেলেন ২৮০৫

২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৫১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল ৪টা ৫০ মিনিটে চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করা হয়।

পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার স্বাক্ষরিত সুপারিশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৩তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ২ হাজার ২১৮ টি পদের বিপরীতে ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হলো। এছাড়া নন-ক্যাডারে ১ হাজার ৩৪২টি পদের বিপরীতে আবেদন যাচাই-বাছাই শেষে ৬৪২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হলো।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬