৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর তারিখ জানাল পিএসসি

১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:২৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © টিডিসি ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আয়োজন করতে চায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এজন্য প্রাথমিকভাবে দুটি তারিখ নির্ধারণ করেছে সাংবিধানিক সংস্থাটি। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) পিএসসি’র একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পিএসসি’র একটি নির্ভরযোগ্য সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আগামী বছরের ২২ অথবা ২৩ জানুয়ারি থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে। প্রাথমিকভাবে পরীক্ষা শুরুর জন্য এ দুটি তারিখ নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে কমিশনের সভায় তারিখ চূড়ান্ত করা হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে পিএসসি’র উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘স্থগিত হওয়া ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরুর একটি তারিখ প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। শিগগিরই কমিশনের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ২২ অথবা ২৩ জানুয়ারি পরীক্ষা শুরুর প্রস্তাব করা হয়েছে।’

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা আয়োজন করা হবে। আমরা যত দ্রুত সম্ভব পরীক্ষা আয়োজন করতে চাই। এই মুহূর্তে এর বেশি কিছু বলা সম্ভব নয়।’

গত ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এ পরীক্ষা শেষ হওয়ার কথা ছিলো ৪ ডিসেম্বর। আর কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর শুরু হয়ে ১১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিলো। 

চলতি বছরের ১৯ মে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন।

গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয় ১২ হাজার ৭৮৯ জন। প্রিলিমিনারি পরীক্ষার পর সবচেয়ে কম সময়ে এ ফল প্রকাশ করে পিএসসি। 

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে। ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

সরকার যেমন চিরস্থায়ী নয়, পুলিশে কারও পদও চিরকাল থাকে না: প্…
  • ১১ মে ২০২৬
বাবর আজমকে ঘিরে সুসংবাদ
  • ১১ মে ২০২৬
শাহবাগে গ্রেপ্তার ঢাবি ছাত্রলীগ নেতাসহ ২ জন একদিনের রিমান্ড…
  • ১১ মে ২০২৬
রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন…
  • ১১ মে ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটির ইইই বিভাগ পেল আইইবি স্বীকৃতি 
  • ১১ মে ২০২৬
মোহাম্মদপুরে অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9