৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের বিজ্ঞপ্তি বাতিল দাবি

১৮ ডিসেম্বর ২০২৩, ০৩:২১ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাম্প্রতিক কর্মকাণ্ডে ‘স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া’ বলে বিবেচিত বিসিএসের প্রতিও মেধাবী চাকরিপ্রত্যাশীরা আস্থা হারিয়ে ফেলছে বলে অভিযোগ করেছেন ৪৩তম বিসিএসের কিছু ফলপ্রার্থীরা।

সোমবার (১৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা। ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের বিজ্ঞপ্তি বাতিল ও পদ সংখ্যা বাড়ানোর দাবিতে এ সংবাদ সম্মেলন করেন প্রার্থীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ৪৩তম বিসিএসের ফলপ্রত্যাশীদের মুখপাত্র নাসির উদ্দিন। তিনি বলেন, ২০২০ সালের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ধাপে ধাপে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভায় অংশগ্রহণের পর আমরা যখন যোগ্য প্রার্থী হিসেবে একটি ক্যাডার অথবা নন-ক্যাডার থেকে চাকরি পাওয়ার স্বপ্নে বিভোর, ঠিক তখনই জানতে পারি ৪৩তম বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডারের ফলাফল একসঙ্গে প্রকাশ করতে যাচ্ছে পিএসসি। তড়িঘড়ি করে নেওয়া অপরিকল্পিত এ সিদ্ধান্ত ৪৩তম বিসিএসে চাকরি প্রার্থীদের ওপর বিনা মেঘে বজ্রপাতের মতো। আমরা এর প্রতিবাদ করেছি। লিখিত আবেদন করে আমাদের দাবিও জানিয়েছি।

 তিনি আরও বলেন, অথচ পিএসসি আমাদের হতাশ করে গত ১৪ ডিসেম্বর মধ্যরাতে কতগুলো অকার্যকর পদসহ মাত্র এক হাজার ৩৪২টি পদের একটি নন-ক্যাডার পছন্দ তালিকা প্রকাশ করেছে। আমরা এ বৈষম্যমূলক প্রহসনের নন-ক্যাডার বিজ্ঞপ্তি বাতিল করে ক্যাডার, নন-ক্যাডার ফলাফল আলাদা প্রকাশের দাবি জানাচ্ছি।

জানা গেছে, ৪৩তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডারে একসঙ্গে চূড়ান্ত ফল প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ক্যাডার পদের ফল প্রস্তুতের কাজ চলছে। পাশাপাশি নন-ক্যাডারে শূন্য পদ উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে যারা নন-ক্যাডারে চাকরি করতে চান, শূন্য পদে তাদের পছন্দক্রম (চয়েজ) নিচ্ছে পিএসসি।

তবে অল্পসংখ্যক পদে বিজ্ঞপ্তি দেওয়ায় তা বাতিলের দাবি জানিয়ে আন্দোলনে নেমেছেন চাকরিপ্রত্যাশীরা। তারা পদ আরও বাড়িয়ে ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানাচ্ছেন। এ দাবিতে দু-দিন পিএসসির সামনে মানববন্ধন, অবস্থান কর্মসূচি করেছেন প্রার্থীরা। পিএসসি চেয়ারম্যানকে লিখিত আবেদনও দিয়েছেন।

প্রার্থীদের এসব দাবি উপেক্ষা করেই রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে নন-ক্যাডারের বিজ্ঞাপিত শূন্য পদের বিপরীতে পছন্দক্রমের আবেদন নেওয়া শুরু করেছে পিএসসি। এ প্রক্রিয়া চলবে ১৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী—৪৩তম বিসিএসে নন-ক্যাডারে ১ হাজার ৩৪২ শূন্যপদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। পদগুলোর মধ্যে নবম গ্রেডের ১৯৬টি, দশম গ্রেডের ৮৬১টি, ১১তম গ্রেডের ৬টি এবং ১২তম গ্রেডের ২৭৯টি।

সরকার যেমন চিরস্থায়ী নয়, পুলিশে কারও পদও চিরকাল থাকে না: প্…
  • ১১ মে ২০২৬
বাবর আজমকে ঘিরে সুসংবাদ
  • ১১ মে ২০২৬
শাহবাগে গ্রেপ্তার ঢাবি ছাত্রলীগ নেতাসহ ২ জন একদিনের রিমান্ড…
  • ১১ মে ২০২৬
রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন…
  • ১১ মে ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটির ইইই বিভাগ পেল আইইবি স্বীকৃতি 
  • ১১ মে ২০২৬
মোহাম্মদপুরে অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9