৪৫তম বিসিএসে শ্রুতিলেখক নিয়োগের সুযোগ শেষ ২০ অক্টোবর

১১ অক্টোবর ২০২৩, ০৩:৩৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

আসন্ন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য শ্রুতিলেখক পাবেন বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীরা। এজন্য আগ্রহী ও প্রয়োজনীয় প্রার্থীদের শ্রুতিলেখকের জন্য আগামী ২০ অক্টোবরের মধ্যে সরকারি কর্ম কমিশন (পিএসসি) বরাবর অফিস চলাকালে আবেদন করতে হবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২৭ নভেম্বর থেকে ৪৫তম বিসিএস ২০২২-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীদের পিএসসি থেকে শ্রুতিলেখক নিয়োগ দেওয়া হবে।

এতে বলা হয়, শ্রুতিলেখকের চাহিদা জানিয়ে প্রার্থীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র পিএসসির আগারগাঁওয়ের ঠিকানায় পাঠাতে হবে। 

বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে উল্লেখ করা হয়, বিশেষ চাহিদাসম্পন্ন প্রার্থীর পক্ষে সমাজসেবা অধিদপ্তর থেকে সনদ জমা দিতে হবে। সিভিল সার্জন সংশ্লিষ্ট এ বিষয়ে বিশেষায়িত চিকিৎসক বা নিজ দায়িত্বে এসব প্রার্থীদের প্রতিবন্ধীতার স্বপক্ষে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

আরও পড়ুন: ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ২৭ নভেম্বর

যেমন- দৃষ্টি প্রতিবন্ধীতার ক্ষেত্রে চক্ষু চিকিৎসক, শ্রবণ প্রতিবন্ধীতার ক্ষেত্রে ইএনটি বিশেষজ্ঞ ও বুদ্ধি প্রতিবন্ধীতার ক্ষেত্রে নিউরোলজিস্ট থেকে প্রত্যয়নপত্র দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্ধারিত কাগজপত্রসহ সময়সীমার মধ্যে আবেদন না করা হলে পিএসসি থেকে শ্রুতিলেখক নিয়োগ করা হবে না। সংশ্লিষ্ট প্রার্থীরা কেবল পিএসসির নিয়োগপ্রাপ্ত শ্রুতিলেখক এর সহায়তায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পরবেন।

চলতি বছরের ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হয় ১২ হাজার ৭৮৯ জন। প্রিলিমিনারি পরীক্ষার পর সবচেয়ে কম সময়ে এ ফল প্রকাশ করেছে পিএসসি। গত ১৯ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে হিসাবে পরীক্ষা নেওয়ার ১৭ দিনের মধ্যে প্রিলিমিনারির ফল দিয়েছে পিএসসি।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ১১ মে ২০২৬
পদ্মা সেতুর গৌরবগাথা সংরক্ষণে জাজিরা প্রান্তে ‘পদ্মা সেতু জ…
  • ১১ মে ২০২৬
হামে নিশ্চিত ও সন্দেহজনক আক্রান্ত-মৃত্যুর পার্থক্য কী?
  • ১১ মে ২০২৬
রাজধানীতে এআইনির্ভর ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেমে এক সপ্তাহে …
  • ১১ মে ২০২৬
স্কুল ড্রেসে মসজিদে টিকটক ছাত্রীর, টিসি দিল বিদ্যালয়
  • ১১ মে ২০২৬
উন্মুক্ত আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তে পৌঁছাতে চান ইউজিসি চেয়…
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9