৪০তম বিসিএস নন-ক্যাডারের ফল প্রকাশ, ৩৬৫৭ জনকে সুপারিশ

২০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৫ PM
পিএসসি

পিএসসি © ফাইল ছবি

৪০তম বিসিএসের নন-ক্যাডার পদের ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। এতে ৩ হাজার ৬৫৭ জন প্রার্থীকে নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন পদে সুপারিশ করা হয়েছে।

৪০তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ, কিন্তু বাংলাদেশ সিভিল সার্ভিসে সুপারিশ করা সম্ভব হয়নি—এমন প্রার্থীদের মধ্যে যাঁরা নন-ক্যাডার পদের চাকরিতে আগ্রহী, তাঁদের কাছ থেকে অনলাইনে আবেদন চায় পিএসসি। প্রথম দফায় আবেদন শেষ হওয়ার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলীর ১৫৬টি পদে নিয়োগে জটিলতা দেখা দিলে তা বাদ রেখে আবার আবেদন চায় পিএসসি। আবেদন শেষ হয় ৭ সেপ্টেম্বর।

নির্বাচিত প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর দেখতে এখানে ক্লিক করুন

গত বছরের মার্চের শেষ দিকে ৪০তম বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। ক্যাডার পদের চাকরিপ্রার্থীরা গত বছরের নভেম্বরে যোগ দিলেও নানা জটিলতায় এতো দিন নন-ক্যাডার পদের ফল আটকে ছিল।

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ পরীক্ষার্থী, থানায় জিডি
  • ২৩ আগস্ট ২০২৬
চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, সম্পর্ক না রাখার …
  • ২৩ আগস্ট ২০২৬
রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক, তাঁর স্ত্রী ও  দুই সন্তানে…
  • ২৩ আগস্ট ২০২৬
ঢাবি ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য আলাদা প্রশ্নপত্র
  • ২৩ আগস্ট ২০২৬
সিজেডএম জিনিয়াস এলামনাইয়ের নতুন কমিটি গঠন: সভাপতি মাসুদুর র…
  • ২৩ আগস্ট ২০২৬