সিনিয়র স্কেল পদোন্নতি: ৪১১ শিক্ষা ক্যাডারের প্রার্থীতা বাতিল

০৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

সিনিয়র স্কেল পদোন্নতির পরীক্ষা থেকে শিক্ষা ক্যাডার ৪১১ কর্মকর্তার প্রার্থিতা বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রি-অ্যাপ্রোভাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পিএসসি’র সংশ্লিষ্ট শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগস্টের সিনিয়র স্কেল পদোন্নতির পরীক্ষায় শিক্ষা ক্যাডারের প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ ঢাকার মামলার বিষয়ে গত ৬ ফেব্রুয়ারির অন্তর্বর্তীকালীন আদেশের প্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর প্রি-আপ্রোভাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ও সিভিল সার্ভিস বিধিমালা অনুযায়ী কর্মকর্তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

তাদের মধ্যে হিসাববিজ্ঞানের ৩৫ জন, আরবির ২, বাংলার ৩১, ব্যাংকিং ও ফিন্যান্সের ২, উদ্ভিদ বিজ্ঞানের ১৮, রসায়নের ২৫, কম্পিউটার সায়েন্সের ১, অর্থনীতির ৩৮, শিক্ষার ৪, ইংরেজির ৪৯, ভূগোলের ১১, ইতিহাসের ১৫, ইসলাম শিক্ষার ৭, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ২৬, গণিতের ৬, ব্যবস্থাপনার ৪৩, দর্শনের ২৮, পদার্থবিজ্ঞানের ২৬, রাষ্ট্রবিজ্ঞানের ২৮, মনোবিজ্ঞানের ১, সমাজকল্যাণের ১২, পরিসংখ্যানের ৫, প্রাণিবিদ্যার ২৬ ও কৃষি বিজ্ঞানের ২ জন শিক্ষা ক্যডারভুক্ত সরকারি কলেজ শিক্ষক রয়েছেন।

ট্যাগ: পিএসসি
বিশ্ববিদ্যালয় ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে যুবক আটক
  • ১১ মে ২০২৬
যখন-তখন ওষুধের দাম বাড়িয়ে সরকার ও জনগণকে বিপদে ফেলা যাবে না
  • ১১ মে ২০২৬
জরুরি হামের টিকার আওতায় এলো এক কোটি ৮০ লাখ শিশু, কাভারেজ ‘শ…
  • ১১ মে ২০২৬
বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিল সাইফ
  • ১১ মে ২০২৬
বাসা থেকে বের হয়ে ৩২ ঘণ্টায়ও ফেরেনি ৪ স্কুলছাত্রী
  • ১১ মে ২০২৬
ডব্লিউইউআরআই র‍্যাঙ্কিংয়ে দেশে ৪র্থ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অ…
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9