৪৩তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ

২০ আগস্ট ২০২৩, ১১:৫৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল গত সপ্তাহে প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করা হলেও তা প্রকাশ করেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রোববার এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, গত বুধবার অথবা বৃহস্পতিবার ৪৩তম বিসিএসের ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এজন্য পিএসসি’র পরীক্ষা শাখা সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিল। তবে কিছু জটিলতা তৈরি হওয়ায় ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

ওই সূত্র আরও জানায়, ৪৩তম বিসিএসের তৃতীয় পরীক্ষকের খাতা দেখা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সেটি সমাধান হয়ে গেছে। ফল প্রকাশ নিয়ে আর কোনো জটিলতা নেই। আজ রোববার যেকোনো সময় এই বিসিএসের ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন রোববার বেলা সাড়ে ১১টায় দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা চেষ্টা করছি সহসাই ফল প্রকাশের। আশা করছি প্রার্থীরা খুব দ্রুত ফল প্রকাশ নিয়ে সুখবর পাবেন।

আজ ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে পিএসসি চেয়ারম্যান আরও বলেন, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে চাই। পুরোপুরি নিশ্চিত না হয়ে কিছু বলতে চাই না। কেননা হঠাৎ করে কোনো সমস্যা দেখা দিলে তখন আবার ফল প্রকাশ একদিন পিছিয়ে যাবে।

জানা গেছে, ২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের ২০ জানুয়ারি ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ১৫ হাজার ২২৯ প্রার্থী।

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

ট্যাগ: বিসিএস
রাজধানীতে আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
  • ২৬ জুন ২০২৬
বালু উত্তোলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিতে বিএনপি কর্মী ন…
  • ২৬ জুন ২০২৬
নিয়োগ পরীক্ষায় প্রক্সি, চাকরি গেল পিএসসির কর্মচারীর
  • ২৬ জুন ২০২৬
৪ নারীসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার আটক
  • ২৬ জুন ২০২৬
ট্রাক-মাইক্রোবাসের চাপায় জামায়াত নেতা নিহত
  • ২৬ জুন ২০২৬
হাসপাতালে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অনিয়ম চলবে না: শামা …
  • ২৬ জুন ২০২৬