৪১তম বিসিএসের চূড়ান্ত ফল ২৭ জুলাই

১০ জুলাই ২০২৩, ০৬:১৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪১তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী ২৭ জুলাই প্রকাশের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২০১৯ সালের ২৭ নভেম্বর এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। 

জানা গেছে, ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ২১ হাজার ৫৬ জন। এদের মধ্যে ১৩ হাজার প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছিলেন। লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের ১৫ হাজার খাতায় ২০ নম্বরের গড়মিল পাওয়ায় ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়। গড়মিল হওয়া খাতাগুলো তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন শেষে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৬ জুন মৌখিক পরীক্ষা শেষ হয়েছে।

পিএসসি’র একটি সূত্র জানিয়েছে, ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল তৈরির কাজ প্রায় শেষ। দুইজন পরীক্ষার্থীর ফল তৈরির কাজ বাকি রয়েছে। আগামীকাল মঙ্গলবার (১১ জুলাই) এটি শেষ হবে। এরপর প্রার্থীদের ক্যাডার চয়েজ মেলানো হবে। একই সাথে ফলাফল পুনঃনিরীক্ষার কাজও চলমান থাকবে। এই কাজের জন্য ১৫ দিন সময় নির্ধারণ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পিএসসি’র পরীক্ষা শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামীকাল মঙ্গলবার সকালে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল তৈরির কাজ শেষ হবে। এরপর ১৫ দিন সময় নিয়ে ফলাফল পুনঃনিরীক্ষা এবং ক্যাডারের পছন্দক্রম মেলানো হবে। ২৫ অথবা ২৬ জুলাই এই কাজ শেষ করার পরিকল্পনা করা হয়েছে। আর ফল প্রকাশ করা হবে ২৭ জুলাই।

ওই কর্মকর্তা আরও জানান, ২৭ জুলাইয়ের আগেও ফল প্রকাশ করা হতে পারে। ক্যাডারের পছন্দক্রম মেলানোর কাজ দ্রুত শেষ করতে পারলে ২৭ জুলাইয়ের আগেই ফল প্রকাশ করা হতে পারে। তবে প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ২৭ জুলাই ফল প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা জুলাই মাসের মধ্যেই ৪১তম বিসিএসের ফল প্রকাশ করতে চাই। সেভাবেই সংশ্লিষ্ট শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি জুলাইয়ের শেষ দিকে ফল প্রকাশ করতে পারবো।

৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষাতে প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক ১০ জন নেওয়া হবে।

শিক্ষার পরে বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পুলিশে ১০০, বিসিএস স্বাস্থ্যতে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জনকে নেওয়া হবে।

পররাষ্ট্রে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাব রক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন ও সহকারী নিবন্ধক ৮ জন নেওয়া হবে।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা ১২ জন, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী ৪ জন, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট ১ জন, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক ১ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ২০ জন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩ জন নেওয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক ৫ জন, সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, স্থানীয় সরকার বিভাগে সহকারী প্রকৌশলী ৩৬ জন, সহকারী বন সংরক্ষক ২০ জন।

সহকারী পোস্ট মাস্টার জেনারেল পদে ২ জন, বিসিএস মৎস্যতে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জন।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, বিসিএস খাদ্যে সহকারী খাদ্যনিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) ১৫ জনসহ মোট ২ হাজার ১৩৫ জন কর্মকর্তাকে এই বিসিএসে নিয়োগ করা হবে।

নবীজী (সা.) ও সাহাবাদের জীবনে ঈদ: আনন্দ, ইবাদত ও মানবিকতার …
  • ২০ মার্চ ২০২৬
ইরানি বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত
  • ২০ মার্চ ২০২৬
ইতিহাস, স্থাপত্য ও ঐতিহ্যে বাংলাদেশের উল্লেখযোগ্য ঈদগাহ
  • ২০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড বাংলাদেশ, আবেদন শেষ ২৩ মার্চ
  • ২০ মার্চ ২০২৬
ঢাবি পরীক্ষা নিয়ন্ত্রকের গ্রামের বাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষয়ক…
  • ২০ মার্চ ২০২৬
সৌদির সঙ্গে মিল রেখে এবার আরও এক জেলায় ঈদ উদযাপন
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence