৪০তম বিসিএস

নন-ক্যাডারে আবেদনের সময় শেষ হচ্ছে আজ

০৫ জুলাই ২০২৩, ০৩:৩৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৪ AM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪০তম বিসিএসের নন-ক্যাডার পদে অনলাইনে আবেদনের সময়সীমা আজ বুধবার শেষ হচ্ছে। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চাকরিপ্রার্থীরা অনলাইনে পছন্দক্রম দিতে পারবেন।

এর আগে এক বিজ্ঞপ্তিতে নন-ক্যাডারে নিয়োগের আবেদনের সময় বাড়ায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪০তম বিসিএসের নন-ক্যাডার পদে নিয়োগের আবেদনের সময় ১ জুলাই রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের নির্দেশক্রমে তা আগামী ৫ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগামী ৫ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে পছন্দক্রম দেওয়া যাবে।

জানা গেছে, ৪০তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন গ্রেডে ৪ হাজার ৪৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৯ম থেকে ১২তম গ্রেড পর্যন্ত ৪ হাজার ৪৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে নিয়োগ দেওয়া হবে ১২তম গ্রেডে। এই গ্রেডে নিয়োগ পাবেন ১ হাজার ৭২৬ জন। এছাড়া ৯ম গ্রেডে ১ হাজার ৬০৪ জন, ১০ম গ্রেডে ১ হাজার ১০৮ জন এবং ১১তম গ্রেডে ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে।

অবৈধ স্লিপার বাসের বৈধতা চেয়ে রাজধানীর ব্যস্ত সড়ক বন্ধ করে …
  • ২৩ আগস্ট ২০২৬
বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর রহস্য জানালেন কামিন্স
  • ২৩ আগস্ট ২০২৬
নতুন দায়িত্ব পেলেন বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক
  • ২৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহে ৭ কোটি টাকার দুই ফুটওভার ব্রিজ, স্থান নির্বাচন নি…
  • ২৩ আগস্ট ২০২৬
২০০৭ সালের ঘটনার স্মরণে ঢাবিতে ‘কালো দিবস’ পালিত
  • ২৩ আগস্ট ২০২৬
দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা…
  • ২৩ আগস্ট ২০২৬